ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চতুর্থবারের মতো ডিএমপি'র শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর আকাশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানায় কর্মরত  সাব-ইন্সপেক্টর মফিজুর রহমান আকাশ। রবিবার ডিএমপি'র কমিশনার হাবিবুর রহমান সাব-ইন্সপেক্টর মফিজুর রহমান আকাশ কে  শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত করে পুরস্কার তুলে দেন। 


জানা যায় -মিরপুর মডেল থানায় দীর্ঘদিন ধরে দক্ষ ও মানবিক  পুলিশিং সেবার মাধ্যমে  কর্মরত রয়েছেন সাব- ইন্সপেক্টর মফিজুর রহমান আকাশ। সাজাপ্রাপ্ত আসামী আটক, হত্যা মামলার রহস্য উদঘাটন,শীর্ষ সন্ত্রাসী আটক,মাদক উদ্ধার,বিট পুলিশিং সহ তার রয়েছে মানব সেবায় অনেক অবদান। 


এছাড়াও এই দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা গত তিনবার ডিএমপি থেকে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছিলেন। 


উল্লেখ্য,এই গর্বিত পুলিশ কর্মকর্তা "বাংলাদেশ সাব-ইন্সপেক্টর  অ্যাসোসিয়েশনের" সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

ads
ads
ads

Our Facebook Page

↑